মালদা

৪ জন বাংলাদেশী সহ মোট ১৪ জন গরু পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ

৪ জন বাংলাদেশী সহ মোট ১৪ জন গরু পাচারকারীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের ছোটপুর মহানন্দা নদীর ঘাটে ভোররাতে মালদা থানার পুলিশ আচমকা হানা দিয়ে এই পাচারকারীদের গ্রেফতার করে। সেখানে ২ টি গাড়িকে আটক করে পুলিশ। এছাড়াও উদ্ধার করে ২৩ টি গরু। গরুগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।